শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

সাবেক বহাল চায় বেড়া উপজেলার জনগণ

মানব আলো ডিজিটাল ডেস্ক

স্বাধীনতার পর থেকে পাবনা–১ আসনে সাঁথিয়া উপজেলা ও বেড়া পৌরসভাসহ চারটি ইউনিয়ন ছিল। পাবনা–২ আসনে ছিল বেড়ার অন্য পাঁচটি ইউনিয়ন ও সুজানগর। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী পাবনা–১ আসনে শুধু সাঁথিয়া এবং পাবনা–২ আসনে বেড়া ও সুজানগরকে একীভূত করা হয়েছে।
সাঁথিয়া উপজেলা সদর থেকে বেড়া সদরের দূরত্ব মাত্র আট কিলোমিটার, যেখানে সুজানগরের সঙ্গে দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ফলে সীমানা পুনর্বিন্যাসকে অযৌক্তিক বলে দাবি করেন বেড়া বাসী। এ ছাড়া পাবনা–১ আসন হিসেবে তালিকা করা সাঁথিয়া উপজেলার মোট ভোটারের চেয়ে পাবনা–২ আসন হিসেবে তালিকা করা সুজানগর ও বেড়া উপজেলার মোট ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ।

আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ঢাকা–পাবনা মহাসড়ক অবরোধ করায় শত শত যানবাহন আটকা পড়ে।
বেড়ার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন বেড়া সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে জড়ো হন। তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে তাঁরা সীমানা পুনর্বিন্যাস বাতিলের দাবি জানান। তাঁদের দাবি, বেড়া উপজেলাকে পৃথকভাবে সুজানগর উপজেলার সঙ্গে যুক্ত করা হলেও এই এলাকার মানুষ ব্যবসা–বাণিজ্য ও নানা কারণে সাঁথিয়ার সঙ্গে সম্পর্কিত। বিক্ষোভ চলাকালে বেড়া বাজারের দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, সমাবেশ চলাকালে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page