পাবনা, বাংলাদেশ – দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান, এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ, ১১ জানুয়ারি ২০২৬-এ আনুষ্ঠানিকভাবে তার শিক্ষা কার্যক্রম শুরু করেছে। বিদ্যালয়টি শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী শেখার অভিজ্ঞতা প্রদান করছে।
বিদ্যালয়টির আধুনিক শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের শেখার ধরণ ও গতি অনুযায়ী পাঠ্যক্রম ও উপকরণ তৈরি করে, তাদের দুর্বলতা কাটাতে সাহায্য করছে। এছাড়া প্রশাসনিক কাজ স্বয়ংক্রিয় হওয়ার ফলে পরিচালনা সহজ ও দক্ষ হয়েছে। এই নতুন শিক্ষণ পদ্ধতি দেশের শিক্ষাব্যবস্থায় উন্নত ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে সাড়া ফেলেছে। শুধু তাই নয়, এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ-এর অন্যতম আধুনিক বৈশিষ্ট্য হলো তাদের লাইভ ক্লাস পোর্টাল। এর মাধ্যমে অভিভাবকরা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই সরাসরি ক্লাস রিয়েল-টাইমে দেখার সুযোগ পান, যা স্বচ্ছতা নিশ্চিত করে। এছাড়াও যাবতীয় শিক্ষা উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
কোনো শিক্ষার্থী কোনোভাবেই প্রাইভেট বা কোচিং করতে পারবে না। পাঠে সমস্যা হলে বিদ্যালয়ে ফ্রি নাইট কেয়ারে অংশগ্রহণ করতে পারে। অথবা প্রয়োজনে শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করে পাঠ সমাধান করে নিতে পারবে। তবুও অর্থের বিনিময়ে প্রাইভেট বা কোচিং করতে পারবে না।
বিদ্যালয়টি ১৮ রমজানে একসাথে ৪৫ জন শিক্ষার্থীর কোরআনের সবক প্রশিক্ষণ প্রদান করে ব্যাপক আস্থা অর্জন করেছে। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা এবং একুশে ফেব্রুয়ারি উদযাপনের মতো কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়টি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও নৈতিক শিক্ষা প্রদানে গুরুত্ব দিচ্ছে।
বিদ্যালয়টির পেমেন্ট পার্টনার বিকাশ থাকায় অভিভাবকরা টিউশন ফি পরিশোধে স্বাচ্ছন্দ্য ও সহজতা পাচ্ছেন। প্রতিষ্ঠানের আধুনিক শিক্ষা পদ্ধতি, কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশে মানুষের আস্থা ক্রমেই বাড়ছে।
মো. জুয়েল রানা (প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ) জানান,
“আমাদের লক্ষ্য শিক্ষার্থীদেরকে কেবল পাঠ্যজ্ঞানই নয়, বরং প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে দক্ষ, আত্মবিশ্বাসী এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা।” এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ দেশের শিক্ষাব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবাই প্রযুক্তির সুবিধা ভোগ করছেন।