তালিম নগর হাই স্কুল সংলগ্ন মোস্তফা ভ্যারাইটিজ স্টোর গতরাত আনুমানিক ৩ ঘটিকার সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পুরো দোকান হতে এক টাকার সম্পদও বের করা যায় নাই।
সুজানগর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণের জন্য সাগরকান্দি পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও তার সকল সদস্যগণ সার্বক্ষণিক সহযোগিতা করেছেন । উক্ত দোকানে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল ছিল বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্য থেকে শাহিন খান বলেন
খুবই দুঃখজনক ঘটনা এটা
বিগত দিনে একবার চুরি হয়েছে এই দোকানে আবার হঠাৎ করে আগুন বিষয়টা কোন ষড়যন্ত্র বলে মনে হচ্ছে।
মোহাম্মদ মিঠু বলেন,
এরকম একটা ফাঁকা জায়গায় আগুন লাগার কারণ কি আমরা বুঝতে পারছি না। তাও আবার রাত তিনটার দিকে বিষয়টা একটু সবারই খেয়াল করা উচিত।