শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

Reporter Name

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এদের মধ্যে আছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনীত মীর হেলাল উদ্দিন। এর ফলে চট্টগ্রাম বিভাগের কোটায় পরিচালক পদে বৈধ প্রার্থী আছেন ২ জন- কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী। চট্টগ্রাম বিভাগ থেকে অন্য আর কোনো প্রার্থী না থাকায় এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

গত তিন মেয়াদে বিসিবিতে এই বিভাগের কোটায় পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির। এদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই বিসিবি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এ তালিকায় সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও আছেন।

ক্যাটাগরি ১

মীর হেলাল উদ্দিন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)
তৌহিদ তারেক (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি ২
তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র)
মাসুদুজ্জামান (মোহামেডান)
সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
অসিফ রাব্বানী (শাইনপুকুর)
ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
ফাহিম সিনহা (সুর্যতরুণ)
সাইফুল ইসলাম সপু (গোপীবাগ ফ্রেন্ডস)
ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

ক্যাটাগরি ৩
সিরাজউদ্দিন আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page