শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন স্বামী পলাতক

এস এন কবির পাবনা সদর প্রতিনিধি

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামে স্বামীর অধিকার চেয়ে অনশন করছেন ২৫ বছর বয়সী এক তরুণী। তার দাবি তার স্বামী হাবিবুর রহমান হাবিব (৩২), পিতা ইব্রাহিম হোসেন। মঙ্গলবার ৫ আগস্ট তরুণী হাবিবের বাড়িতে আসলে পালিয়ে যায় স্বামী।

ঐ তরুণীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে হাবিবের সঙ্গে তাদের প্রেমের সম্পর্কের পর বিয়েও হয় তাদের । তাদের একাধিকবার একত্রে বেড়ানো এবং বিভিন্ন স্থানে থাকার প্রমাণও তিনি স্থানীয়দের কাছে উপস্থাপন করেছেন।

তরুণীর দাবি, হাবিব ঈশ্বরদীতে হুজুর ডেকে তাকে বিয়ে করেছেন এবং সেখানে তিনি ৮ মাস ধরে সংসার করছিলেন। কিন্তু গত দুই মাস ধরে হাবিব তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এবং অন্যত্র বিয়ে করে সে কথা গোপন রেখেছেন বলে দাবি ওই তরুণীর । তিনি আরও জানান, হাবিবের নতুন বিয়ের খবর জানতে পারার পর থেকে তিনি আন্দোলন শুরু করেছেন, তবে দুর্ঘটনাক্রমে হাবিব বাড়িতে ফেরার সাথে সাথে আত্মগোপনে চলে যায়।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারন ওই যুবক এবং তরুণীর বাড়ি পাশাপাশি গ্রামে অবস্থিত।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল সালাম জানান, “আমাদের কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page