শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

সাঁথিয়ায় খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার দিন যাবৎ নামই হাজিরা হয় না ছাত্র-ছাত্রীদের

মানব আলো ডিজিটাল ডেস্ক

৬০ নং খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেচানিয়া সাথিয়া, পাবনা পরিদর্শনে গিয়ে শিক্ষা অফিসারদেখতে পান বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী। ছাত্রদের হাজিরা খাতায় দেখা যায় গত ০৪ দিন ছাত্রদের নামই হাজিরা করা হয় নি। ১১জন শিক্ষক কর্মরত থাকলেও ২জন ছুটিতে আর ০২জন শিক্ষক সকালে থাকলেও পরিদর্শনে গিয়ে তাদের পাওয়া যায় নি। শিক্ষকেরা অধিকাংশই সাংসারিক ও পারিবারিক প্রয়োজনে ছুটিতে থাকেন।

স্থানীয় তরিকুর রহমান তারেক বলেন শিক্ষকরা নিজ এলাকার স্কুলে যোগদান করতে পারবে না এরকম নিয়ম করা দরকার। নিজ এলাকার স্কুল যোগদান করলে সাংসারিক ও পারিবারিক কাজ নিয়ে বেশি মনোযোগ থাকে।

মোহাম্মদ স্বপনের সাথে কথা বললে তিনি বলেন
অনেক প্রাথমিক বিদ্যালয়ে, এমনই অবস্থা, এঁদের লজ্জা নেই, প্রত্যেকটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও, নেই কোন শিক্ষার আলো।স্কুলে কোন মত চেহারা দেখিয়ে যার যার ব্যক্তিগত কাজে চলে যান। আবার অনেক কেই প্রতিদিন দেখা যায়, উপজেলার আশপাশের চায়ের দোকানে। তাদের প্রতিদিন এমন কি কাজ থাকে উপজেলায়। যারা ফাঁকি বাজি করে চলছে,তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য, উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না স্যারের কাছে বিনীত অনুরোধ রইল।
তিনি আরো বলেন
স্কুলের সভাপতিদের জবাবদিহিতার আওয়তায় নিয়ে আসা দরকার।
আব্দুর রহমান নামের একজন অভিভাবক বলেন, আসলে বিদ্যালয়ে পরীক্ষা চলছিল বুধবারের দিন পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষাটা যদি বৃহস্পতিবারে শেষ হতো তাহলে ছাত্র-ছাত্রীর এই সমস্যা দেখা যেত না। সাধারণত পরীক্ষা শেষ হলে পরের দিন কোন ছাত্র-ছাত্রী স্কুলে আসে না।

সবুর রানা নামের অন্য আরেকজন অভিভাবক বলেন,যেমন হেড মাষ্টার তেমন তার স্কুল, ফাঁকিবাজ হেড মাষ্টার হলে যা হয় আর কি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page