ঢাকা, সংবাদদাতা: সরকারি কর্মকর্তা ও ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য বিদেশ থেকে বিলাসবহুল গাড়ি আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে বলে মন্তব্য করেন মাহবুবুর রহমান জনি। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ থেকে পাবনা-২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ।
মাহবুবুর রহমান জনি তাঁর ফেসবুক পেজে সাম্প্রতিক একটি নিউজের পরিপ্রেক্ষিতে দাবি করেন, সরকারের উচিত বিদেশ থেকে গাড়ি আমদানির পরিবর্তে দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন এবং ধোলাইখালের দক্ষ কারিগরদের সহযোগিতায় স্থানীয়ভাবে আধুনিক গাড়ি উৎপাদন করা সম্ভব।
তাঁর মতে; সরকারি কর্মকর্তা, এমপি-মন্ত্রী ও মেয়রদের জন্য ওয়ালটনের তৈরি গাড়ি ব্যবহার বাধ্যতামূলক করা হয়, তবে—
* দেশের টাকা দেশে থাকবে
* নতুন শিল্প গড়ে উঠবে
* বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে
* প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে
* দেশীয় পণ্যের প্রতি আস্থা ও দেশপ্রেম বাড়বে
তিনি আরো মন্তব্য করেন, সরকার যদি বাস্তবসম্মত উদ্যোগ নেয়, তবে বাংলাদেশে মোটরগাড়ি শিল্পের নতুন দুয়ার উন্মোচিত হবে এবং দেশ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাবে।
https://shorturl.fm/S73eS