শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

শিক্ষকের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনা বিএনপির মানববন্ধন

মানব আলো ডিজিটাল ডেস্ক

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রবীন শিক্ষক জওহরলাল বসাক তুলশী (৭৭) এর উপর হামলা ও বাড়ীঘর তছনছ এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা কর্মীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, পাবনা জেলা বিএন পির যুগ্ম আহবায়ক এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক দীপংকর সরকার জিতু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল সরকারী এডওয়ার্ড কলেজ শাখার সহ-সভাপতি শরিফুল ইসলাম, সরকারী শহীদ বুলবুল কলেজ শাখার সাবেক সভাপতি গোলাম জাহিদ রুপপসহ অনেকে।
বক্তারা বলেন, জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি পাবনার সর্বজন শ্রদ্ধেয়। তার উপর সন্ত্রাসী হামলা কোন ভাবে মেনে নেওয়া যায়না। ঘটনার পর দুইদিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।
গত রোববার (২৭ জুলাই) দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
এদিকে ঘটনার তিন দিনেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় পুলিশের ভমিকা নিয়ে হতাশ হয়েছে সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page