চট্টগ্রামের লোহাগাড়ায় শ্রমিকের টাকা চাওয়ায় যুবক মারধরের শিকার
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আদার চরের বাসিন্দা মোঃ ইসমাইল এর ছেলে ১৭ বছরের যুবক মোঃ রাকিব হোসেন কে মারধরের অভিযোগ উঠেছে গত কাল ০২/১০ /২০২৫ ইং বিকাল ৪ টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে
এ ব্যাপারে লোহাগাড়া থানায় চুরুতি বেগম (৫০) নামে একজন মহিলা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় ভিকটিম দিনমজুর শ্রমিক মোঃ রাকিব হোসেন – ২ নং অভিযুক্ত আব্দুর রশিদের নিকট ১৩৩০০ টাকা পায় বলে অভিযোগে উল্লেখ করেন ভিকটিমের মা চুরুতি বেগম । তিনি আরো বলেন, আমার ছেলে সেই টাকা চাওয়ায় অমানবিক মারধরের শিকার হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন চুরুতি বেগম।
অভিযুক্তরা হলেন পূর্ব কলাউজান এর বাসিন্দা আব্দুল হাকিম এর ছেলে (১) মোঃ কামাল ৩৫ (২) আব্দুর রশিদ (৩৮)
লোহাগাড়া থানার তদন্তকারী অফিসার এসআই এহছান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন