শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

মিলাদ পড়া কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ বাড়িঘরে আগুন

জেড এম জুয়েল

পাবনাতে মিলাদ পড়া নিয়ে মসজিদ আলাদা, দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২ বাড়িঘরে আগুন

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে পুরাতন মসজিদে জুম্মার নামাজ শেষে মিলাদ পড়াকে কেন্দ্র করে বাক বিতন্ডার জেরে স্থানীয় মতিন হাজী নামে একজন লোক তার বাড়ির পাশে একটি নতুন মসজিদ নির্মাণ করেন । গত শুক্রবার সকাল ৯ টার দিকে সেই মসজিদে বারান্দা বৃদ্ধি করার সময় পুরাতন মসজিদের মুসল্লিরা এই গ্রামে একটা মসজিদ আছে আরেকটা মসজিদ হতে দেওয়া যাবে না বলে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। রক্তক্ষয়ী সংঘর্ষের শেষে উভয় পক্ষের ২০-৩০ জনের মতো লোক বিভিন্ন হাসপাতালে আহত হয়ে ভর্তি হয়। আহতদের মধ্য থেকে নতুন মসজিদের মুসল্লী মোহাম্মদ হাদীসুর রহমান হাদীস ও মোহাম্মদ নিজাম নামে দুইজন লোক শহীদ জিয়াউর রহমান মেডিকেল বগুড়াতে মারা যাওয়ার খবর পেলে নিহত হওয়া লোকের আত্মীয়রা বিভিন্ন বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় কয়েকটি বাড়ি আগুনে পুড়তে দেখা যায় । কাশীনাথপুর ও বেড়া ফায়ার সার্ভিসকে খবর দিলেও প্রায় তিন-চার ঘন্টা পার হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি । প্রচুর মানুষ দাঁড়িয়ে আগুনে ঘরগুলো জ্বলতে দেখলেও তাদের মধ্য থেকে কাউকে আগুন নেভানোর জন্য কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বাড়ির মালিকেরা ঘর গুলো ছেড়ে পালিয়ে থাকার কারণে আগুন নিভানোর জন্য কেউ এগিয়ে আসছেন না । এ ঘটনায় ওই এলাকায় প্রচুর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page