শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

মানুষের জন্য কাজ করার পুরস্কার পেলো জাগরন সমাজকল্যাণ সংস্থা পাবনা

এস এ জামান

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়) এর উদ্যোগে ২২৪/১ নিউ স্কার্টন রোড ঢাকাতে অনুষ্ঠিত হলো সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স। ১৪/০৯/২০২৫ তারিখ থেকে শুরু হয়ে পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণ ১৮/০৯/২০২৫ বৃহস্পতিবার শেষ হয়। । উক্ত প্রশিক্ষণের শেষে সমাপনী পরীক্ষায় জাগরণ সমাজকল্যাণ সংস্থা জে এস কে এস এর পক্ষে তৃতীয় স্থান অধিকার করেছেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাবা সৈয়দা দিলআরা আক্তার নীরা। সম্মাননা হিসেবে বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব আবু ইউসুফ জে এস কে এস এর চেয়ারম্যান সৈয়দা দিল আরা আক্তার নীরার হাতে ক্রেস্ট তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জনাবা, শামীমা হাবিব, উপসচিব,জনাবা শাহিনা আক্তার, নির্বাহী পরিচালক বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ মোঃ মোখলেসুর রহমান (উপসচিব)

উল্লেখ্য, জে এস কে এস (জাগরন সমাজকল্যাণ সংস্থা) পাবনার অন্যতম জনকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায়- দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং শীতকালীন পোশাক বিতরণ ছাড়াও স্যানিটেশন ব্যবস্থা পাকা করণ সহ সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার সাথে সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে দিনে দিনে সুবিধাবঞ্চিত মানুষের কাছে আস্থার ঠিকানা হয়ে উঠছে জে এস কে এস।
এই প্রাপ্তি সম্পর্কে জানতে চাওয়া হলে জে এস কে এস এর নির্বাহী পরিচালক জনাব সোয়াদ আলী বলেন, আমরা মানুষের জন্য কাজ করি, অসহায় দুঃস্থ মানুষের পাশে সবসময় থাকি। এই পুরস্কার, এই প্রাপ্তি নিশ্চয়ই আমাদেরকে এই কাজে আরও উৎসাহ যোগাবে।


আপনার মতামত লিখুন :

One response to “মানুষের জন্য কাজ করার পুরস্কার পেলো জাগরন সমাজকল্যাণ সংস্থা পাবনা”

  1. Rifat Amin says:

    দারুন ব্যাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page