পাবনার গৃহবধূ খদিজা আক্তার নীলার সাথে
ফেসবুকে পরিচয় হয় ঝিনাইদহের যুবক হৃদয়ের।
প্রতিদিনের চ্যাট ও কলে, ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়ে দু’জন।
অবশেষে এক সকালে কেউ কিছু বুঝে ওঠার আগেই নীলা তার স্বামী নজরুল ইসলাম
ও তার সন্তানকে ফেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে প্রেমিক হৃদয়ের বাড়িতে উঠে পরে।
পরে ঝিনাইদহ জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে তারা। পুরোনো স্বামী নজরুল ইসলামকে ডিভোর্স না দিলেও নীলা বর্তমান প্রেমিক হৃদয়ের
বাড়িতেই অবস্থান করছে।
এ ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।