গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের নাম ভাঙিয়ে জলমহল দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ফাঁকা গুলি বর্ষণ ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে বিএনপি সমর্থিত সেলিম রেজা পন্থী । ঘটনাটি ঘটেছে পাবনার আমিনপুর থানার বাদাই গ্রামের কাটা জোলা এলাকায়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান— সরকারিভাবে লিজ নেওয়া খলিলপুর হতে বাদাই নদীপর্যন্ত জলমহলের মাছ আহরণ করা ও দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর মাঝে মধ্যেই ভয়ভীতি দেখিয়ে জলমহল দখলের পাঁয়তারা করে আসছিল । কিন্তু ঘটনার দিন অতর্কীতভাবে অস্ত্রধারী সন্ত্রাসবাহিনী হোন্ডা ও নৌকার বহর নিয়ে ঝাঁপিয়ে পড়ে এলাকাবাসীর উপর। এতে এলাকার লোকজনসহ অসুস্থ রোগী পর্যন্ত প্রাণ বাঁচাতে দিক-বেদিক পালাতে থাকে। প্রভাবশালী ব্যক্তি নূরাল ও টিটুর নেতৃত্বে “সাবেক এমপি সেলিম রেজা হাবিবের নির্দেশে জল মহল দখল ও এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এরই একপর্যায়ে ফাঁকা গুলি বর্ষণ ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করে। এতে ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে। একজন সাবেক সংসদ সদস্যের নাম ব্যবহার করে এমন দুঃসাহসিক দখল প্রচেষ্টা— শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং রাজনীতিক ভাবমূর্তির জন্যও বড় হুমকি।
এছাড়াও এবিষয়ে আমিনপুর থানায় অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী জনসাধারণ।