শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

দুই উপদেষ্টা অবরুদ্ধ, আছেন প্রেস সচিবও

মানব আলো ডিজিটাল ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ও
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
মাইলস্টোন স্কুল ও কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

বিবিসি বাংলার লাইভ প্রতিবেদন থেকে বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান
এই খবর জানিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টার কিছু সময় আগে দুই উপদেষ্টা মাইলস্টোন স্কুল ও কলেজ পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

শিক্ষার্থীরা তখন তাদেরকে উদ্দেশ করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে।

উপদেষ্টাদ্বয় পৌছার মিনিট পাঁচেক পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন প্রেস সচিবও।

উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ, তারা এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেইসাথে শিক্ষার্থীরা মনে করছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।

জানা গেছে, তারা এখন ঘটনাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মাঝে তারা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page