শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

জাল শিক্ষকদের এমপিও বাতিল

মানব আলো ডিজিটাল ডেস্ক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ, সুপারিশপত্র জাল ও ভুয়া হওয়ায় নরসিংদীর শেখেরগাঁও জে ইউ ফাযিল মাদরাসার দুই শিক্ষকের এমপিও বাতিল করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

জাল সনদে চাকরি করার অপরাধে এমপিও বাতিল সহ এ অবধি তাদের তোলা বেতন-ভাতাসহ সব টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ অধিদপ্তরে জানানোরও নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে এসব নির্দেশনার চিঠি মাদরাসা প্রধানকে পাঠানো হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ হতে চিঠির মাধ্যমে গত রোববার (২৭ জুলাই) মাদরাসা প্রধানকে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ, সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় নরসিংদীর শেখেরগাঁও জে ইউ ফাযিল মাদরাসার দুই শিক্ষক, আইসিটির প্রভাষক শুভ এবং আরবীর প্রভাষক সুলাইমান তাদের এনটিআরসিএর সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ২ শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page