পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর নতুনপাড়া বড় সাঁকোর পাশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।
সোনিয়া খাতুন নামে প্রত্যক্ষদর্শী একজন বলেন , এই পাবনার রাস্তায় প্রায় প্রায়ই এক্সিডেন্টে হচ্ছে। কিন্তু কেন বারবার এতো অ্যাক্সিডেন্ট হচ্ছে এর মুল কারনটা বোঝা যাচ্ছে না।
এ এস এম নাসির বলেন, আমি মনে করি বেপরোয়া গতি এবং চালকের বিশ্রামের অভাবের কারনেই বারবার এমনটা হচ্ছে।
মকুল হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন
অটো রিকশা, সিএনজি,হাইওয়ে রোডে চলাচল বন্ধ করতে হবে।
এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ওমর বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা ওমর বাসটি নাটোর পৈছালে এ ঘটনা ঘটে। দ্রুত গতিতে ছুটে আসা কাভার্ডভ্যান ওমর বাসটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় অ্যাক্সিডেন্টেই কোন নিহতের খবর পাওয়া যায়নি ।