শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

গাজীপুরের জয়দেবপুরে সাংবাদিক হত্যা

মানব আলো ডিজিটাল ডেস্ক

দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন (৪০) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গাজীপুরের জয়দেবপুর মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডটি এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া ফেলেছে।

নিহত আসাদুজ্জামান তুহিন গাজীপুর জেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সাহসী রিপোর্টিংয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি দৈনিক “প্রতিদিনের কাগজ”-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে জয়দেবপুর মোড়ে তুহিনের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তুহিনের সহকর্মীরা জানান, সম্প্রতি তিনি গাজীপুরের একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

এ ঘটনায় গাজীপুরের সাংবাদিক সমাজ ও পেশাজীবী সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তুহিনের পরিবার জানিয়েছে, তারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page