শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

গাজীপুরে ব্যাগভর্তি যুবকের খণ্ডিত মরদেহ

মানব আলো ডিজিটাল ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে একটি ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।

আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গীর পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় ব্যাগটি পড়ে ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা স্টেশন রোড এলাকায় সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কয়েকজন কৌতূহলবশত ব্যাগটি খুলে টুকরো করা মরদেহ দেখতে পান। তারাই পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটিকে টুকরো করে। পরে সেগুলো ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েক টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে ফেলে পালিয়ে গেছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page