শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

কারবালার খুনিদের পরিনতি – ২

এস এ জামান

আল্লাহ তায়ালা অন্যায়ভাবে হত্যাকারীদের সম্পর্কে বলেন,
ﻭَﻣَﻦْ ﻳَﻘْﺘُﻞْ ﻣُﺆْﻣِﻨًﺎ ﻣُﺘَﻌَﻤِّﺪًﺍ ﻓَﺠَﺰَﺍﺅُﻩُ ﺟَﻬَﻨَّﻢُ ﺧَﺎﻟِﺪًﺍ ﻓِﻴﻬَﺎ ﻭَﻏَﻀِﺐَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﻟَﻌَﻨَﻪُ ﻭَﺃَﻋَﺪَّ ﻟَﻪُ ﻋَﺬَﺍﺑًﺎ ﻋَﻈِﻴﻤًﺎ
অনুবাদঃ এবং যে, কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো,তার শাস্তি জাহান্নাম। যেখানে সে চিরস্থায়ী হবে। তার উপর আল্লাহর গযব এবং অভিশম্পাত এবং আল্লাহ তায়ালা তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছেন।
[সূরা নিসা,আয়াত-৯৩]

কে না জানে যে, ইয়াজিদ এবং তার সৈন্যরা যত নিরপরাধকে হত্যা করেছে,সেগুলো তো অন্যায়ভাবেই ছিল।

ইয়াজিদের সৈন্য অন্ধ হয়ে গেলোঃ
ইমাম জাওযীর দৌহিত্র বর্ণনা করেন যে, এক বৃদ্ধ হযরত হুসাইন রাঃ এর শাহাদাতের সাথে জড়িত ছিল। সে একদিন হঠাৎ অন্ধ হয়ে গেল। লোকজন এর কারণ জানতে চাইলে সে বলল, “আমি রাসূল সাঃ কে স্বপ্নে দেখলাম; তাঁর জামার আস্তিন গুটানো অবস্থায়,হাতের মধ্যে তলোয়ার এবং তাঁর সামনে চামড়ার একটি কার্পেট ছিল, যার উপর অপরাধীদের মৃত্যূদন্ড কার্যকর করা হয়। এর উপর ইমাম হুসাইন রাঃ হত্যাকারীদের মধ্য থেকে দশ জনের লাশ যবেহকৃত অবস্থায় পড়া ছিল। তারপর হুজুর সাঃ আমাকে ধমক দিলেন এবং ইমাম হুসাইন রাঃ রক্তের ফোটা আমার চোঁখে লাগিয়ে দিলেন।আমি সকাল বেলা উঠে দেখি আমি অন্ধ হয়ে গিয়েছি।

ইয়াজিদ সৈন্যের মুখ কুৎসিত হয়ে গেলোঃ
হযরত আল্লামা ইবনে জাওযী রহঃ অনুরুপ বর্ণনা করেন যে, যে ব্যক্তি হযরত হুসাইন রাঃ এর মাথা মোবারককে নিজের ঘোড়ার ঘাড়ের সাথে লটকিয়ে ছিল; তারপর তাকে এমন অবস্থায় দেখা গিয়েছিলো যে, তার মুখ আলকাতরার ন্যায় কুৎসিত হয়ে গেলো। লোকজন জিজ্ঞাসা করলো, তুমি সমগ্র আরবের মধ্যে অন্যতম সুদর্শন ব্যক্তি ছিলে তোমার এ অবস্থা কিভাবে হল ? সে বলল, “যেদিন হতে আমি ইমাম হুসাইনের মাথা মুবারক ঘোড়ার ঘাড়ের সাথে লটকিয়েছিলাম; সেদিনের পর কিছুক্ষণের জন্য ঘুমালাম। তখন(স্বপ্নে দেখলাম) দুইজন লোক আমার বাহু ধরে জ্বলন্ত এক অগ্নি কুন্ডের দিকে নিয়ে যাচ্ছে। অতঃপর তাতে নিক্ষেপ করে, যা কিনা আমাকে ঝলসে দেয়। অতঃপর কিছুদিন পর সে এই অবস্থা নিয়েই মারা যায়।

ইয়াজিদ সৈন্য ছটফট করে মারা গেলোঃ
ঐতিহাসিকগণ লিখেন যে, যে লোক হযরত ইমাম হুসাইন রাঃ কে তীর নিক্ষেপ করেছিল এবং পানি পান করতে দেয় নাই। সে ব্যক্তির মধ্যে আল্লাহ তা’আলা এমন পিপাসার সঞ্চার করে দিলেন যে, কোনভাবেই তার পিপাসা নিবারণ হত না। পানি যতই না পান করুক সে, পিপাসায় ছটফট করতে থাকতো। এমতাবস্থায় মাত্রাতিরিক্ত পানি পানে তার পেট ফেটে গেল এবং সে অবশেষে মারা গেল।

আল্লাহ সুবহানাহুওয়া তা’আয়ালা ইয়াজিদদের কে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। আখিরাতে তাদের শাস্তি মজুদ রয়েছে।
আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা ইয়াজিদদেরকে ইয়াজীদ প্রেমীদেরকে দুনিয়া এবং আখেরাতে কঠিন শাস্তি দিবেন। দুনিয়াতে তারা যে শাস্তি পেয়েছে সেগুলো তো বর্ণনা করা যায় আখিরাতে তাদের জন্য দেশ শাস্তিগুলো রয়েছে সেগুলো বর্ণনাতীত।
অতএব আসুন আমরা সবাই হাসান ও হুসাইন রাঃ প্রেমী হয়ে মৃত্যুবরণ করি ।

সৈয়দ নুরুজ্জামান হাশেমী
সহকারী সুপার
ভাটিকয়া দাখিল মাদ্রাসা
পাবনা, বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page