শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলো ছড়াচ্ছে দেশের প্রথম এআই বেইজড শিক্ষা প্রতিষ্ঠান: এআই স্মার্ট স্কুল এন্ড কলেজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জেলে আটক, জরিমানাসহ কারেন্ট জাল জব্দ ফাঁকা গুলি আর দেশীয় অস্ত্রের মোহড়া; সাবেক এমপি’র নাম ভাঙিয়ে জলমহল দখলের দুঃসাহসিক প্রচেষ্টা! বাদাই গ্রামের কাটা জোলা এলাকায় উত্তেজনা তুঙ্গে! সলঙ্গায় গলায় ওড়না পেঁচানো ও মুখে এসিড মারা কিশোরীর লাশ উদ্ধার ঈশ্বরদীতে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন: অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন নির্বাহী কর্মকর্তা লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি; গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত লোহাগাড়ায় পারিশ্রমিক চাওয়ায় শ্রমিক মারধরের শিকার ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ উদ্ধার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ পাবনার সাধুপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
নোটিশ :
সুপ্রিয় পাঠক। দৈনিক মানব আলো’র অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। আপনিও হতে পারেন পাঠক থেকে একজন নিষ্ঠাবান সংবাদ কর্মী। সারাদেশ থেকে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর সুনামগঞ্জ সদর উপজেলা শাখা গঠিত

মানব আলো ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর সুনামগঞ্জ সদর উপজেলা শাখা গঠিতঃ

আজ ২৮-০৯-২০২৫ ইং রোজ রবিবার সকাল ১১-০০ ঘটিকার সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর সদর উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় দ্বীনি সিনিয়র ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসা কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোঃ আলী নুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ ছালেহ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের শান্তিগন্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রামী শিক্ষক নেতা জনাব মাওলানা মোঃ আতিকুল হক।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা মোঃ আব্দুল কাদির।
বক্তব্য প্রদান করেন জনাব মোমতাজুল হাসান আবেদ,মাওলানা মোঃ ফারুক আহমদ,মাওলানা মোঃ ইদ্রিস আলী,মাওলানা মোঃ জমির উদ্দিন,মাওলানা মো মতিউর রহমান মাসুক,মাওলানা মোঃ মিছবাহ উদ্দিন ও জনাব স্বাধীনা আক্তার প্রমুখ।
কমিটি গঠন সভায় মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তেলাওয়াত পেশ করেন মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।
সভায় সর্বসম্মতিক্রমে জনাব মাওলানা মোঃ আব্দুল কাদিরকে সভাপতি, জনাব মাওলানা মোঃ মতিউর রহমানকে সাধারণ সম্পাদক ও জনাব মোঃ সুহেল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Facebook Page