মেজর লিগ ক্রিকেটের এবারের মৌসুমের উদ্বোধনী ম্যাচে ছক্কার বিশ্বরেকর্ড গড়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন ফিন অ্যালেন। আসরের শেষ প্রান্তে এসে ফাইনালের লড়াইয়ে টিতে থাকার ম্যাচে খেলতে পারছেন না তিনি। পায়ের চোটের কারণে টুর্নামেন্টের বাকিটায় বিস্ফোরক এই ওপেনারকে পাবে না স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস। খেলতে পারবেন না তিনি নিউ জিল্যান্ডের হয়ে সামনের ত্রিদেশীয় টুর্নামেন্টেও।
মেজর লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে ডালাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় এমআই নিউ ইয়র্কের মুখোমুখি হবে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নস।
আসরের প্রথম ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৫১ বলে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন অ্যালেন। সেদিন ১৯টি ছক্কা মেরে গড়েছিলেন বিশ ওভারের ক্রিকেটের রেকর্ড। ভেঙে দিয়েছিলেন ক্রিস গেইল ও সাহিল চৌহানের ১৮ ছক্কার রেকর্ড।