আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সুন্নি ভিত্তিক ইসলামপন্থি দলগুলোর মধ্যে আগামী ৩০ আগস্ট ঢাকায় নতুন জোটের ঘোষণা আসতে পারে।
জানা গেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাকের পার্টিসহ অন্তত ৫টি নিবন্ধিত এবং বেশ কয়েকটি অনিবন্ধিত দলের নেতারা এক হওয়ার আলোচনায় বসেছেন। ইতোমধ্যে ইসলামী ফ্রন্ট, সুপ্রিম পার্টি এবং ইসলামিক ফ্রন্ট জোটের ব্যাপারে একমত হয়েছে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরবলেন সুন্নিদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। জোট তৈরির কাজ শেষ পর্যায়ে। তবে যারা ভিন্ন আকিদার তাদের সঙ্গে আপাতত জোট করার চিন্তা করছেন না তারা।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন, রাজনৈতিক ও তরিকতপন্থি সংগঠন দুই দিক থেকেই তারা এক হওয়ার চেষ্টা করছেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. শাহসূফী সাইফুদ্দীন মাইজভান্ডারি বলেন, অলি-আউলিয়ার এ বাংলাদেশের সুন্নি জনতা এক ও ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি।